পিটার হাসের বিরুদ্ধে মামলা করলেন দুদকের আইনজীবী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

পিটার হাসের বিরুদ্ধে মামলা করলেন দুদকের আইনজীবী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮/০৩/২০২৪ ০২:০৮:৩১ পূর্বাহ্ন

পিটার হাসের বিরুদ্ধে মামলা করলেন দুদকের আইনজীবী

ছবি : সংগৃহীত


দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে বলেছেন, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মামলা সংক্রান্ত তার বক্তব্য আদালত অবমাননার শামিল।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বাংলাদেশের শ্রম আইন না জেনে ও না বুঝে একজন বিদেশি রাষ্ট্রদূত আমাদের দেশে বসে এ ধরনের মন্তব্য করতে পারেন না ‘

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের উদাহরণ হতে পারে বলে এর আগে মন্তব্য করেছিলেন পিটার হাস। মার্কিন দূতাবাস একটি বিবৃতি জারি করেছে যেখানে হাস বলেছেন যে, ইউনূস এবং তার সহকর্মীদের বিরুদ্ধে চলমান মামলাগুলির অগ্রগতি যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাষ্ট্রদূত উদ্বেগ প্রকাশ করেন যে, এসব মামলা বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের উদাহরণ হতে পারে।

উল্লেখ্য, শ্রমিকদের অর্থ লোপাট, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ এবং সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তর করা। এমন গুরুতর সব অভিযোগে দেশব্যাপী ১৬৮টি মামলা রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার