চট্টগ্রামে ১৭ বসতঘর পুড়ে ছাই
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

চট্টগ্রামে ১৭ বসতঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮/০৩/২০২৪ ০৪:১৬:৫৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে ১৭ বসতঘর পুড়ে ছাই


চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকায় অগ্নিকাণ্ডে ১৭টি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ লাখ টাকা বলে ধারণা করছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

শুক্রবার (৮ মার্চ) হাটহাজারী পৌরসভার শাহজালাল পাড়ার ইব্রাহিমের কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ওই কলোনিতে। এতে পুড়ে গেছে ১৪টি পরিবারের অন্তত ১৭টি বসতঘর।

ক্ষতিগ্রস্ত কলোনির মালিক ইব্রাহিম জানান, এ ঘটনায় আমার অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের আরও অনেক পরিবারের ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিদুর্গতদের সাহায্য-সহযোগিতা করা হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার