রমজানে মানুষকে জিম্মি করে কেউ রেহাই পাবে না: নানক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

রমজানে মানুষকে জিম্মি করে কেউ রেহাই পাবে না: নানক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০/০৩/২০২৪ ০৩:১৩:০৮ পূর্বাহ্ন

রমজানে মানুষকে জিম্মি করে কেউ রেহাই পাবে না: নানক


বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, রমজান মাসে মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না।  

রোববার (১০ মার্চ) সকালে শ্যামলী মাঠের সামনে রমজান উপলক্ষে মাসব্যাপী সুলভমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যে বাজারদর রমজান মাসের সদকা জারিয়া হওয়ার কথা, সে জায়গা থেকে উল্টো মানুষকে জিম্মি করেছে, তাদের কেউ রেহাই পাবে না।  

তিনি বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী থাকাকালে বাজারের সম্পর্কে অবহিত ছিলাম। বাজার সম্পর্কে আমার ধারণা হয়েছে। কুমিল্লা নিমসার বাজারে আমরা যখন ১০ টাকা দিয়ে কৃষকের কাছ থেকে একটি ফুলকপি কিনি সেটি যখন কারওয়ান বাজার হয়ে নিউমার্কেট বা টাউন হল মার্কেট আসে তখন এটি ৫০ টাকা হয়ে যায়। কৃষক পেল ১০ টাকা আর বিক্রি হলো ৫০ টাকা, মাঝখানে যে বিরাট ব্যবধান, এটা আশ্চর্যজনক।  

জাহাঙ্গীর কবির নানক বলেন, জনগণ দীর্ঘদিন আমাদের ক্ষমতায় রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজারদর নিয়ে বারবার সতর্ক করেছেন। তারপরও যারা বাজারদর নিয়ন্ত্রণে আনছে না, তাদের জন্য কঠোর ব্যবস্থা অপেক্ষা করছে।  

তিনি বলেন, আমাদের দেশে মানুষের নৈতিকতা মানবিকতার কিছু পরিবর্তন হয়ে গেছে। রমজান মাসে বিভিন্ন মুসলিম দেশে বাজারদর কমে যায়। আমার দেশের ব্যবসায়ীরা রোজার মাসে মাহে রমজানকে জিম্মি করে তারা উপার্জনের পথ বেছে নেয়।

এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিএনপি নেতা মির্জা আব্বাসের এ বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই কথা নিয়ে আমি কিছু বলবো না।  সাধারণ জনগণের কাছে এটি একটি হাস্যকর কথায় পরিণত হয়েছে। তাদেরকে বাস্তবতা বুঝতে হবে। লন্ডনের সুতার টানে বাংলাদেশের জনগণ কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে যাবে না। জনগণের বিরুদ্ধে জনগণ যাবে না। জনগণ শেখ হাসিনার পাশে আছে।  

এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার