সোমবার ঢাকায় আসছেন সুইডিশ রাজকন্যা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

সোমবার ঢাকায় আসছেন সুইডিশ রাজকন্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ০১:০৯:০২ পূর্বাহ্ন

সোমবার ঢাকায় আসছেন সুইডিশ রাজকন্যা


সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া আগামীকাল সোমবার (১৮ মার্চ) তিন দিনের সফরে ঢাকায় আসছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে তিনি বাংলাদেশ সফর করবেন।

সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী জোহান ফরসেল, জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপির এক্সটারনাল রিলেশনস ও অ্যাডভোকেসি পরিচালক উলরিকা মদির রাজকন্যা ভিক্টোরিয়ার সফরসঙ্গী হবেন।

সুইডিশ রাজকন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, তরুণ ছাত্র ও উদ্যোক্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি বাংলাদেশের গ্রামীণ দারিদ্র্য নিরসনে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়নের ইতিবাচক প্রভাব দেখতে মাঠ পর্যায়ে যাবেন। সরকার ও ইউএনডিপি’র উদ্যোগে বাস্তবায়িত ঝুঁকিপূর্ণ এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমিত করার জন্য নারী ও তরুণ উদ্যোক্তাদের উদ্যোগগুলো সরজমিনে পরিদর্শন করবেন।  আগামী মঙ্গলবার সফরের দ্বিতীয় দিন তিনি খুলনার কয়রা উপজেলায় যাবেন। এ সফরে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাতিসংঘের সহায়তার বিষয়টিও গুরুত্ব পাবে।

উল্লেখ্য, সুইডিশ রাজকন্যাকে ২০২৩ সালের অক্টোবরে ইউএনডিপি’র শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার