তৃতীয় শ্রেণি পর্যন্ত সাময়িক পরীক্ষা থাকছে না
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

তৃতীয় শ্রেণি পর্যন্ত সাময়িক পরীক্ষা থাকছে না

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২/০৩/২০২৪ ০১:৪৪:৫০ পূর্বাহ্ন

তৃতীয় শ্রেণি পর্যন্ত সাময়িক পরীক্ষা থাকছে না

ছবি : সংগৃহীত


প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সাময়িক পরীক্ষা থাকছে না। নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের অ্যাপসের মাধ্যমে ধারাবাহিক মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বইয়ের বোঝা থেকে মুক্ত করার চেষ্টা চলছে। জানান, মূল্যায়নের পদ্ধতি গতানুগতিক হবে না। গত বছর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছিল। নতুন করে এই শিক্ষাক্রমে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে চালু হয়েছে এই শিক্ষাক্রম। এরই আলোকে ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে বাস্তবায়িত হবে নতুন শিক্ষাক্রম।

ফরিদ আহাম্মদ বলেন, আগামী জুনের মধ্যে প্রাথমিকে ১৩ হাজার ৭৮১ জন সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। গতবছর ৩৭ হাজার ৫৭৪ জন নিয়োগ দেয়া হয়েছে। সবমিলিয়ে দেড় বছরের ব্যবধানে ৫১ হাজার ৩৫৫ জন শিক্ষক নিয়োগ পাচ্ছে প্রাথমিকে। ২০৩০ সালের মধ্যে প্রাথমিক শিক্ষক-ছাত্রের অনুপাত ১:৩০ করার পরিকল্পনা ছিল। তবে ২০২৪-এর জুলাইয়ের মধ্যেই এটি সম্ভব হচ্ছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার