খালেদা জিয়ার কারণে আমরা বিনামূল্যে সাবমেরিন ক্যাবল পাইনি : পলক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

খালেদা জিয়ার কারণে আমরা বিনামূল্যে সাবমেরিন ক্যাবল পাইনি : পলক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৪ ০৪:৩৮:১৮ পূর্বাহ্ন

খালেদা জিয়ার কারণে আমরা বিনামূল্যে সাবমেরিন ক্যাবল পাইনি : পলক


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ১৯৯২ সালে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল সংযুক্ত হওয়ার সুযোগ পেয়েছিল বিনামূল্যে। কিন্তু সেই সময় বিএনপির প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাদের জ্ঞানের স্বল্পতার কারণে সেই সুযোগ হাতছাড়া করেন। তার খেসারত কিন্তু গত ১৫ থেকে ২০ বছর পর্যন্ত আমাদের দিতে হয়েছে। এখনো কিন্তু সেটা কাটিয়ে উঠতে পারিনি আমরা। 

শনিবার (২৩ মার্চ) দুপুরে কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল, কুয়াকাটা পোস্ট অফিস এবং কুয়াকাটা টেলিযোগাযোগ (ডিবিসিএল) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

জুনাইদ আহমেদ পলক বলেন, সাবমেরিন ক্যাবল সরকারের পেছনে থেকে মেরুদণ্ডের মতো কাজ করে। বাংলাদেশে দুটো সাবমেরিন ক্যাবল সংযুক্ত হওয়ার ফলে আমাদের এখন ইন্টারনেট ক্যাপাসিটি ৭ হাজার ২০০ জিবিপিএস। কিন্তু বাংলাদেশের বর্তমান ব্যবহার ৫ হাজার ২০০ জিবিপিএস। তার মানে বর্তমানে জনগণের যা প্রয়োজন তার থেকেও সরকারের বেশি সক্ষমতা রয়েছে।   

তিনি আরও বলেন, সাবমেরিন ক্যাবল, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পোস্টসহ সরকারের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর একমাত্র লক্ষ্য হচ্ছে জনগণকে সেবা প্রদান করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান প্রাইভেট সেক্টরগুলো ব্যবসা করবে এবং জনগণকে স্বল্প মূল্যে সেবা দেবে। সরকারের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো লোকসানে আছে তাদের আয় বাড়াতে চাই আমরা এবং অপচয় রোধ করে ব্যয় সাশ্রয় করতে চাই। 

জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষও এখন ইন্টারনেট ফোরজি সেবা ব্যবহার করছে। ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব, সাংবাদিকতা করতে পারব, বাণিজ্যিক কার্যক্রম চালাতে পারব, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারব এবং জরুরি যে সকল সেবাগুলো দরকার সেগুলো নিশ্চিত করতে পারব। আসলে এত কিছু সবই সম্ভব হয়েছে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে এবং সজীব ওয়াজেদ জয় ভাইয়ের সুযোগ্য নেতৃত্বের কারণে।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার এবং সাবমেরিন ক্যাবল, পোস্ট অফিস, টেলিযোগাযোগের (ডিবিসিএল) স্ব-স্ব সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার