বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫/০৩/২০২৪ ০৫:১২:১৪ পূর্বাহ্ন

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত


পবিত্র ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা থেকে শুরু হবে। এরপর সকাল ৮টা, ৯টা ১০টা এবং সর্বশেষ বেলা পৌনে ১১টায় শেষ জামাত অনুষ্ঠিত হবে।

সোমবার (২৫ মার্চ) ঈদের জামাতের সময়সূচির বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। 

তিনি জানান, সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের এক সভায় ঈদের জামাতের সময় ঠিক করা হয়েছে।

জামাতের ইমামতি কে কে করবেন, তা ঠিক করবে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া, পাঁচটি জামাতের ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে কে দায়িত্ব পালন করবেন, তাও ঠিক করা হবে।

এর আগে, ধর্ম মন্ত্রণালয়ের ‍জনসংযোগ কর্মকর্তা জানান, প্রতি বছরের মতো এবার ঈদের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার