ইতালির ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে ফি ছাড়াই
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

ইতালির ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে ফি ছাড়াই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৪ ০৫:৪৩:১০ পূর্বাহ্ন

ইতালির ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে ফি ছাড়াই


ইতালিতে কাজের ভিসার আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে বিনামূল্যে। ইতালির দূতাবাসের নির্দেশনায় নতুন পদ্ধতিতে অনলাইনেই করা যাবে বুকিং।

শুক্রবার (২৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে ভিএফএস গ্লোবাল জানিয়েছে, আগামী ৩১ মার্চ থেকে আবেদনকারীরা তাদের ভিসা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এটি করার জন্য তাদের বিবরণসহ [email protected] ঠিকানায় ইমেইল পাঠাতে হবে।

মূলত আবেদনকারীদের দ্রুত ভিসা দিতে চাইছে ইতালি দূতাবাস। তাই ইতালির ভিসা আবেদনের সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালকে নতুন এই বুকিং পদ্ধতি চালু করার নির্দেশনা দিয়েছে তারা। কারণ, ইতালি গমনেচ্ছু বাংলাদেশিদের দেশটিতে যাওয়ার অনুমোদন আসার পর ঢাকায় দেশটির দূতাবাসে পাসপোর্ট জমা দিতে ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নি‌তে হয়।

একজন আবেদনকারী শুধু একটি ইমেইল পাঠাতে পারবেন। একটি ইমেইল এবং মোবাইল নম্বর শুধু একজন আবেদনকারীর জন্য গ্রহণযোগ্য। একই ইমেল আইডি থেকে প্রাপ্ত একাধিক আবেদন বা একই মোবাইল নম্বর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে। অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দ করা হবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ইমেইল আসার ক্রম অনুসারে। আগামী ৩০ দিনের মধ্যে নুল্লাওস্তার মেয়াদ শেষ হচ্ছে এমন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

যেসব আবেদনকারীর বৈধ ও যাচাইকৃত নুল্লাওস্তা নেই তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দ করা হবে না। এই ক্ষেত্রে, আবেদনকারীদের স্পষ্টকরণের জন্য ইতালিতে তাদের নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। ভুল তথ্য শেয়ার করার ফলে যাচাইকরণ ব্যর্থ হতে পারে এবং এর ফলে অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাখ্যান হতে পারে। জাল বা ভুয়া তথ্য পেলে তা পুলিশকে জানানো হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার