বদরের চেতনায় উজ্জীবিত হতে মুসলিম উম্মাহর প্রতি আহ্বান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

বদরের চেতনায় উজ্জীবিত হতে মুসলিম উম্মাহর প্রতি আহ্বান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৩/২০২৪ ০৬:৩২:২৫ পূর্বাহ্ন

বদরের চেতনায় উজ্জীবিত হতে মুসলিম উম্মাহর প্রতি আহ্বান


ঐতিহাসিক বদর দিবস উপলক্ষ্যে ঢাকা নারিন্দা মশুরীখোলা দরবার শরীফ প্রাঙ্গণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) ‘শোহদায়ে বদর’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পীরে তরিক্বত মাওলানা আহছানুজ্জামান মাদ্দাজিল্লুহুল আলি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বদর যুদ্ধ জয়লাভের মাধ্যমে ইসলামের বিজয়ে দ্বার উন্মোচিত হয়। এ বিজয় ছিল অসীমের বিরুদ্ধে সসীমের জয়, মিথ্যার বিরুদ্ধে সত্যের জয়। শুধু ৩১৩ জন মুসলিম মুজাহিদ ১০০০ কাফেরের বিরুদ্ধে জয়লাভ করে চিরসত্য ইসলামকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করেছেন।

তিনি বলেন, বর্তমান সময়ে মুসলমানদের ঈমানী শক্তি ও ঈমানী জজবা দিনদিন লোপ পাচ্ছে, এজন্য ইসলামের নীতিনির্ধারকরাই দায়ী। সব ঘরানার আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের উচিত দ্বিনের এ নাজুক সময়ে সব অভিযোগ ও সমালোচনাকে পদাঘাত করে দ্বিনের দাঈয়ী হিসেবে মুসলিম উম্মাহকে ধর্মীয় কুসংস্কার ও ইমান বিধ্বংসী আক্বিদা থেকে হেফাজত করে বদরি চেতনায় উজ্জীবিত হওয়া। যাতে আমরা ইসলামের শাশ্বত জীবনাদর্শ সহজেই প্রতিষ্ঠা করতে পারি এবং একটি শান্তিময় সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারি।

মশুরীখোলা দরবার শরীফের মেহমানদারিতা সর্ম্পকে মাওলানা আহছানুজ্জামান বলেন, হজরত ক্বেবলা আহসানুল্লাহের আমল থেকে আজ অবধি রমজান মাস উপলক্ষ্যে সর্বস্তরের জনসাধারণের জন্য দরবার শরীফ কর্তৃপক্ষ মাসব্যাপী সেহরি ও ইফতারের আয়োজন করে আসছে। যাতে অভুক্ত মানুষ বিনামূল্যে ও সানন্দে খাবার গ্রহণ করতে পারেন। আর মানুষকে খাওয়াতে পারা সৌভাগ্যের বিষয়। সবার উচিত যার যার অবস্থান থেকে এ মহৎ কাজটি করা।

আলোচক হিসেবে বক্তব্য দেন দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সহ-অধ্যাপক ও প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আবুল বাশার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার জনসাধারণ, সর্বস্তরের লোকজন, দিনমজুর ও দরবার সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার