ভিড়ের মধ্যে ট্রেনের টয়লেটে যেতে যাত্রীর কাণ্ড
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

ভিড়ের মধ্যে ট্রেনের টয়লেটে যেতে যাত্রীর কাণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৪/২০২৪ ১১:২৪:৩৫ পূর্বাহ্ন

ভিড়ের মধ্যে ট্রেনের টয়লেটে যেতে যাত্রীর কাণ্ড

ছবি: সংগৃহীত


ট্রেনে ভিড় একটি সাধারণ বিষয়। যাত্রীতে ঠাসা এসব ট্রেনের ভেতর প্রতিদিন ঘটে নানান ঘটনা। যেগুলো অনেকে ক্যামেরায় ধারণ করেন। আর সেসব ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভারতে এবার ভাইরাল হয়েছে ব্যতিক্রম একটি ভিডিও। সেটিতে দেখা যাচ্ছে, এক যাত্রী টয়লেটে যেতে ‘স্পাইডারম্যানের’ মতো ঝুলে ঝুলে এগিয়ে আসছেন। ট্রেনের ভেতরে ওই সময় এতটাই ভিড় ছিল যে তার পক্ষে হেঁটে আসা কোনোভাবেই সম্ভব ছিল না।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর এ নিয়ে অনেকে হাসি-তামাশা করেছেন। তবে ভিডিওটির মাধ্যমে ওঠে এসেছে যারা ভিড়ের মধ্যে ট্রেনে যাতায়াত করেন জরুরি প্রয়োজনে তাদের কতটা সমস্যায় পড়তে হয়। এছাড়া ভিডিওটির মাধ্যমে ফুটে উঠেছে  ভিড় সম্পন্ন এসব ট্রেনে এ বিষয়টির সমাধান করা কতটা জরুরি।

ভাইরাল এ ভিডিওটি ধারণ করেছেন অভিনব পরিহার নামের ব্যক্তি। পরবর্তীতে তিনি এটি ইন্সটাগ্রামে প্রকাশ করেন। ভিডিওটির শিরোনামে তিনি লিখেছেন, “সাধারণ ও স্লিপার ক্লাসে একটি সাধারণ দিন।”

ভিডিওটি নিয়ে সাধারণ মানুষ বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছেন। একজন লিখেছেন, “স্পাইডারম্যান।” আরেকজন লিখেছেন, “স্পাইডারম্যান নো ওয়ে টয়লেট।” অপর একজন লিখেছেন, “ট্রেনে থাকা ৭৫ শতাংশের কোনো টিকিট নেই। গ্যারান্টি দিয়ে বললাম।”

কয়েকদিন আগে ভারতের উজ্জান জংশনে দাঁড়ানো একটি ট্রেনের ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, ট্রেনটিতে এতটাই ভিড় ছিল যে সাধারণ যাত্রীরা জানালা দিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করতে থাকেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার