দলের অস্তিত্ব নিয়ে ভয়ে বিএনপি আবোল তাবোল বলছে : আইনমন্ত্রী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

দলের অস্তিত্ব নিয়ে ভয়ে বিএনপি আবোল তাবোল বলছে : আইনমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৪/২০২৪ ০৭:২৯:৪৯ পূর্বাহ্ন

দলের অস্তিত্ব নিয়ে ভয়ে বিএনপি আবোল তাবোল বলছে : আইনমন্ত্রী


আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, কোনো রাজনৈতিক দল যখন তার অস্তিত্ব নিয়ে ভয়ে থাকে, তখন তারা আবোল তাবোল বলতে থাকে। ভারতবিরোধী অবস্থান নিয়ে বিএনপি এখন আবোল তাবোল বলছে।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে হার পাওয়ার প্রকল্পের অধীনে ৮০ জন প্রশিক্ষিত নারী উদ্যোক্তাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ল্যাপটপ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের জন্য হার পাওয়ার প্রকল্প গ্রহণ করেছেন। নারীরা এগিয়ে না যেতে পারলে দেশ এগিয়ে যাবে না। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নারীদেরকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।  

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র এমজি হাক্কানী, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার মুক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে আইনমন্ত্রী ৮০ জন নারী উদ্যোক্তার মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ল্যাপটপ বিতরণ করেন। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার