ভারতের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৭ AM

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৩ ০২:৩৪:২০ AM

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের

ছবি সংগৃহীত


ভারত নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজের শুরুটা জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী দল। তাই নিগার সুলতানা জ্যোতিদের সামনে এবার সুযোগ এসেছে ওয়ানডে সিরিজ জয়ের। সেই লক্ষ্যে আগামীকাল মাঠে নামছে জ্যোতির দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায়।   

ম্যাচ শুরুর আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসে লতা মন্ডল জানিয়েছেন, ভারতের চেয়ে এগিয়ে থেকেই দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নামবে বাংলাদেশ। তিনি বলেন, 'আসলে দেখেন উপরে বা নিচের বিষয় না। ইন্ডিয়া তো অবশ্যই ভালো দল। অবশ্যই আমরাও ভালো দল। তো এটা আসলে ডিপেন্ড করে সিচুয়েশনের ওপর। যেহেতু শেষ টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডেতে আমরা জিতেছি তো স্বাভাবিকভাবেই আমরা ভালো করছি বিধায় ভালো হয়েছে। ওদের থেকে ভালো ক্রিকেট খেলতেছি।' 

ব্যাটার লতা চান সেরা ক্রিকেট খেলে সিরিজ জিততে, 'সিরিজ জিততে কে না চায়? আমরা আমাদের ভালো ক্রিকেট খেলব, আমাদের মতোই খেলবো। আসলে ভালো খেললে, রেজাল্ট আমাদের দিকেই আসবে। আমরা চেষ্টা করব, আমাদের সেরা ক্রিকেট খেলতে। যেহেতু আমাদের হোম গ্রাউন্ড।'  

গত ম্যাচে দলীয় সাফল্য আসলেও ব্যাটিংয়ে বাংলাদেশের দুর্বলতা চোখে পড়ার মতো। লতা বলছেন ব্যাটিংয়ে উন্নতি করতে কাজ করছেন তারা, 'শুরু থেকেই ব্যাটিং স্কিল নিয়ে আমরা অনেক কাজ করছি। আর কাজ করছি বিধায় ভালো হচ্ছে। আমাদের ব্যাটিংয়ে উন্নতি করলে আমাদের জন্য ভালো।'

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত