আরও কমল সোনার দাম টানা তৃতীয় দিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

আরও কমল সোনার দাম টানা তৃতীয় দিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৪/২০২৪ ০৫:০৮:০৭ পূর্বাহ্ন

আরও কমল সোনার দাম টানা তৃতীয় দিন

সংগৃহীত


টানা তৃতীয় দিনের মতো দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে ৬৩০ টাকা কমানো হয়েছে। 

বৃহস্প‌তিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ (২৫ এপ্রিল) বিকাল ৩টা ৫০ মি‌নিট থেকেই নতুন এ দাম কার্যকর করা হয়েছে।

এর আগে দুই দফায় সোনার দাম কামানো হয়। এরমধ্যে ২৩ এপ্রিল তিন হাজার ১৩৮ টাকা ও ২৪ এপ্রিল ২০৯৯ টাকা কমায় বাজুস। অর্থাৎ টানা তিন দিনে ভ‌রি‌তে সোনার দাম ক‌মেছে পাঁচ হাজার ৮৬৮ টাকা। 

তারও আগে গত ৬, ৮ ও ১৮ এপ্রিল সোনার দা‌ম বাড়ানো হয়েছিল। এর ম‌ধ্যে ৬ এপ্রিল বে‌ড়ে‌ছিল ১৭৫০ টাকা, ৮ এপ্রিল ১৭৫০ টাকা ও ১৮ এপ্রিল ২০৬৫ টাকা বাড়িয়েছিল বাজুস। পরে ২০ এপ্রিল ৮৪০ টাকা কমানোর একদিন পর ২১ এপ্রিল ফের ৬৩০ টাকা বাড়ানো হয়। 

আজ (২৫ এপ্রিল) সোনার নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ক‌মে হয়েছে এক লাখ ১৩ হাজার ৫৬১ টাকা। আগের দিন যার দাম ছিল এক লাখ ১৪ হাজার ১৯১ টাকা। 

বিস্তারিত আসছে...

এইচ বি বা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার