গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষে উদ্ধার প্রক্রিয়ায় বিজিবি মোতায়েন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষে উদ্ধার প্রক্রিয়ায় বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৪:৩৯:০১ পূর্বাহ্ন

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষে উদ্ধার প্রক্রিয়ায় বিজিবি মোতায়েন


গাজীপুরের জয়দেবপুর স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনের সঙ্গে কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রেন দুটি উদ্ধারে সহায়তা করছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ লক্ষ্যে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৩ মে) দুপুরে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (মিডিয়া) মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বেলা ১১টার দিকে জয়দেবপুর স্টেশনের কাছে কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে উদ্ধার সহয়তায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবু হানিফ জানান, দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি জানান, সংঘর্ষের ফলে যাত্রীবাহী কমিউটার ট্রেনটির পাঁচটি বগি ও তেলবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। রেল কর্তৃপক্ষ, গাজীপুর ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেছেন।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যাত্রীবাহী কমিউটার ট্রেনের চালকসহ তিনজন আহত হন। তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এলএইচ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার