একদিনের সফর শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
শুক্রবার (১০ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে গোপালগঞ্জে পৌঁছান প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোন বোন শেখ রেহানা, চাচাতো ভাই শেখ হেলালসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে ‘আমার বাড়ি আমার খামার’ কর্মসূচির আওতায় দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
এলএইচ




