সুনামগঞ্জে পলাতক আসামি গ্রেফতার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সুনামগঞ্জে পলাতক আসামি গ্রেফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৪ ০৯:৩৮:৫৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে পলাতক আসামি গ্রেফতার

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মাটিয়ারবন গ্রামের নিজ বসতঘর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় কালু মিয়া (৫৫) নামের পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মাটিয়ারবন গ্রামের বাসিন্দা কালু মিয়া (৫৫) উপজেলার চিহ্নিত চোরাকারবারি। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু নিয়ে আসার অভিযোগে তার বিরুদ্ধে মধ্যনগর থানায় একটি মামলা হয়। 

মামলা নম্বর জিআর ৫/ ২২। এই মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

শুক্রবার সকালে তাকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এম সি