সুনামগঞ্জের শান্তিগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০১:২৯:০১ পূর্বাহ্ন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা




শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::


সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের ইমামদের নিয়ে উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার(১৩ মে) ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন। 

উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের এমসি মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আব্দুল কাইয়ুম, থানার এসআই শফিউল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও মনবেগ মসজিদের ইমাম ও মাওলানা শাহনূর আলম প্রমুখ৷

এসময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

এস এইচ টি/