দিরাই উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

দিরাই উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ০৮:৩২:০৪ পূর্বাহ্ন

দিরাই উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের দিরাই উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাসহ ১৩টি বিষয়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইফতেখার হোসেন, দিরাই থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান প্রমুখ।

এস এইচ টি/