তাপপ্রবাহ-ঝড়বৃষ্টি নিয়ে যা জানালেন আবহাওয়াবিদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

তাপপ্রবাহ-ঝড়বৃষ্টি নিয়ে যা জানালেন আবহাওয়াবিদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৫:৩০:৩৪ পূর্বাহ্ন

তাপপ্রবাহ-ঝড়বৃষ্টি নিয়ে যা জানালেন আবহাওয়াবিদ


কয়েকদিনের টানা বৃষ্টির পর দেশের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। কয়েকটি জেলার ওপর মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে চলতি মাসে তীব্র তাপপ্রবাহের কোনো আশঙ্কা নেই।

বুধবার (১৫ মে) বিকেলে আবহাওয়া অধিদফতরে পূর্বাভাস নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা।

তিনি বলেন, দেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

এই আবহাওয়াবিদ আরও জানান, দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা ১৯ মে পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর আবারও বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এদিকে আবহাওয়া অফিসের তিন দিনের বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ মে) সকাল পর্যন্ত রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কক্সবাজার, ভোলা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।

এছাড়া রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে শনিবার (১৮ মে) সকাল পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া অফিস। এ সময় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।


এলএইচ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার