মধ্যনগরে নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

মধ্যনগরে নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ১১:৩৬:০০ পূর্বাহ্ন

মধ্যনগরে নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(১৬ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের হাই স্কুল মার্কেটে, নির্বাচনী প্রচারনার জন্য একটি  কক্ষে  উনার সমর্থিত নেতা কর্মীদের সাথে নিয়ে, দোয়া মাহফিলের মাধ্যমে কার্যালয়টির উদ্বোধন করা হয়।

এসময়  চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম তার বক্তব্যে বলেন. আমি নির্বাচিত হলে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি স্মার্ট উপজেলা গড়ে তুলবো। নির্বাচনী এলাকার নেতাকর্মীসহ প্রায় হাজার সমর্থক ও ভোটার এসময় উপস্থিতি ছিলেন।

এম সি