মধ্যনগরে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

মধ্যনগরে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ০৯:০৫:২৪ পূর্বাহ্ন

মধ্যনগরে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের মধ্যনগরে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের গলইখালী গ্রামের নিকটবর্তী সালদিঘার হাওর থেকে বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে মধ্যনগর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে সালদিঘার হাওরে বৃদ্ধের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পুলিশ মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চালাচ্ছে।

এম সি