ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের দিরাইয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মাওঃ আছদ্দর আলী( ৫৮) নামে একজন মাদ্রাসা শিক্ষক ইন্তেকাল করেছেন।
তিনি দিরাই উপজেলার ধল আশ্রম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও বানিয়াচং উপজেলার তোপখানা গ্রামের আবুল হাশেমের ছেলে।
শুক্রবার মাদ্রাসা সংলগ্ন ধল শাহী মসজিদে জুমার নামাজ শেষে বাহির হয় মাদ্রাসা গেইটের কাছে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।পরে মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা ফারুক আহমেদসহ স্থানীয় মুসল্লীরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বিকাল ২ টা ৩০ মিনিটে হাসপাতালে আসার পর কর্তব্যরত চিকিৎসক তখন মাওলানা আছদ্দর আলীকে মৃত ঘোষণা করেন।
ধল আশ্রম দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা ফারুক আহমেদ জানান, তিনি মাদ্রাসা ছাত্র ছিলেন পরবর্তীতে ঐ মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় কর্মরত। জুমার নামাজ শেষে মাদ্রাসা গেইটের কাছে তিনি অতিরিক্ত গরমে অজ্ঞান হন।তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মরহুমের লাশ এম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রায়হান উদ্দিন বলেন, হাসপাতালে পৌছানোর আগেই তিনি মারা গেছেন।
এম সি




