এক মাস পর করোনায় মৃত্যু দেখল দেশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছেন ১১ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৯৫ জনে দাঁড়িয়েছে আর আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫০ হাজার ২৩৪ জন।
শনিবার (১৮ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৭০৭ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৩১৮ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৪৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
এলএইচ




