নির্বাচিত হলে চেলানদীতে ব্রীজের দাবি বাস্তবায়ন হবে: বশির
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

নির্বাচিত হলে চেলানদীতে ব্রীজের দাবি বাস্তবায়ন হবে: বশির

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৫/২০২৪ ১১:২৯:৩২ পূর্বাহ্ন

নির্বাচিত হলে চেলানদীতে ব্রীজের দাবি বাস্তবায়ন হবে: বশির

ছবি: নিজস্ব


দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান সংসদ দোয়ারাবাজার উপজেলা সভাপতি বশির আহমদ বলেছেন আমি আপনাদের সন্তান, আমাকে ভোট দিয়ে আপনাদের খেদমত করার সুযোগ দিন। আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে বৃহত্তর নাছিমপুর এলাকাবাসীর যাতায়াতের  সুবিধায় এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি চেলানদীতে ব্রীজ নির্মানের দাবি বাস্তবায়নে কাজ করব।

শনিবার (১৮ মে)  সন্ধায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর বাজারে চশমা প্রতীকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বশির আহমদ ভোটারদের উদ্দেশ্যে প্রতিশ্রুতিপূর্ণ এই বক্তব্য দেন।

বশির আহমদ আরও বলেন,আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান, গ্রাম থেকে বেড়ে ওঠা বশির। আমার বাবা যেমন দেশের জন্য যুদ্ধ করেছে। আমিও তেমনি এলাকার উন্নয়নের জন্য যুদ্ধ করব। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে চেলানদীতে ব্রীজ নির্মানের দাবি বাস্তবায়নে কাজ করব। অবহেলিত এই অঞ্চলের কাঁচা রাস্তা পাকাকরণসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। তিনি সকলের ভোট সমর্থন ও দোয়া কামনা করেন।


স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা তুরজ আলী'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন. বীর মুক্তিযোদ্ধা মাষ্টার সিদ্দেক আলী,বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া,ডাঃ মামুন কবির, ডাঃ জাকির হোসাইন,সমাজ সেবক আবু বাক্কার,নাছিমপুর বাজার কমিটির সেক্রেটারি মোশাহিদ আলী,বাংলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান,মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নরসিংপুর ইউনিয়ন সভাপতি জিয়াউর রহমান, কছির আলী, আমজদ আলী,মনির মিয়া,আজাদ মিয়া,ফজন্নুর আলী,আলহাজ্ব ইন্তাজ আলী,মোহাম্মদ আলী,দুলাল আহমদ প্রমুখ। এসময় নাছিমপুর বাজারের ব্যবসায়ী,স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও গনমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম সি