টাঙ্গুয়ার হাওরে এবার ডুবে গেল হাউসবোট ‘জলছবি’
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

টাঙ্গুয়ার হাওরে এবার ডুবে গেল হাউসবোট ‘জলছবি’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৮/২০২৩ ০৮:৪৩:৫৬ পূর্বাহ্ন

টাঙ্গুয়ার হাওরে এবার ডুবে গেল হাউসবোট ‘জলছবি’

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওরে পর্যটক পরিবহনকারী হাউসবোট জলছবি পানিতে ডুবে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার বিকেলে উপজেলার বড়দল (দক্ষিণ) ইউনিয়নের বড়দল নতুন হাটি গ্রামের পাশে ডুবে যায়। আর পানি কম থাকার কারণে কারো কোন ক্ষতি হয়নি।

অনির্বাণ দাশসহ স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে ও খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার ২০ জনের পর্যটক নিয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাওয়ার জন্য রওনা দেয়। বিকেলে তাহিরপুর উপজেলার জামলাবাজ গ্রামের পাশ দিয়ে নদী থেকে হাওরে প্রবেশ করার সময় শুষ্ক মৌসুমে চলাচলের জন্য সড়কে থাকা কালভার্টে ধাক্কা লেগে যায়। এতে হাউসবোটের তলা ফেটে গিয়ে পানি প্রবেশ করলে দ্রুত বড়দল নতুন হাটি গ্রামে পাশে তীরে ভিড়ায়।

এ বিষয়ে হাউসবোট জলছবি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে হাউসবোটের অসতর্কতার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলে বলে মনে করছেন সচেতন মহল। সম্প্রতি দুইটি হাউসবোটের মুখোমুখি সংঘর্ষে একটি নৌকা পানিতে তলিয়ে যায়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি জানান, নদী থেকে হাওরে প্রবেশ রাস্তায় সাবধানতার সাথে পার হতে হবে। কারণ শুষ্ক মৌসুমে ঐসব গ্রামের বাসিন্দাদের চলাচলের জন্য রাস্তায় কালভার্ট আছে। সবাই নদীপথ এবং হাওড় দিয়ে চলাচলের সময় কালভার্ট এবং বিদ্যুতের তার বা পিলার দেখে যাওয়ার আহবান জানান

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা