দোয়ারাবাজারে প্রধান শিক্ষককে ফুল দিয়ে বরণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

দোয়ারাবাজারে প্রধান শিক্ষককে ফুল দিয়ে বরণ

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ১১:৫০:০৩ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে প্রধান শিক্ষককে ফুল দিয়ে বরণ

ছবি : নিজস্ব


দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নের সারপিনপাড়া-পূর্বসোনাপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ে নবযোগদানকারী প্রধান শিক্ষক আব্দুল আউয়ালকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।  শিক্ষক  আব্দুল আউয়াল এর আগে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের জলসী সরকারি প্রাঃ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২১ মে) দুপুরে এক অনাড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে প্রধান শিক্ষক আব্দুল আউয়ালকে বরণ করে নেন উপস্থিত অতিথি,শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

ফুল দিয়ে বরণ করে নেওয়ার আগে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও অতিথিগণ নব যোগদানকারী প্রধান শিক্ষকের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন।অতঃপর, নব যোগদানকারী প্রধান শিক্ষকের সম্মানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি'র নির্বাহী সভাপতি ও উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি এ,কে,এম, মুহিবুর রহমানের উপস্থাপনায় এবং নরসিংপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ছাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন "এসো শিখি" প্রকল্প দোয়ারাবাজার উপজেলার কো-অর্ডিনেটর  মোঃ আজিমুল হক।

এসময় অন্যান্যদের  মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়নের দ্বীনেরটুক  সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম,চাইরগাঁও সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবেদা বেগম, শ্রীপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী,সোনাপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমির আলী, সারপিনপাড়া পূর্ব-সোনাপুর সরঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলহাস উদ্দীন ও আইয়ূবুর রহমান,নরসিংপুর সরঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুর রহমান অলিল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, জলসি সরঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়ন্ত কুমার দাস,নব যোগদানকারী প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, নরসিংপুর আল-মদিনা একাডেমির ট্রেজারার তোফাজ্জল হোসেন, সাংবাদিক সোহেল মিয়া প্রমুখ।

এম সি