দোয়ারাবাজারে দ্বীনেরটুক মাদরাসার ফাজিল শ্রেনীর উদ্ভোধন, সবক প্রদান সম্পন্ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

দোয়ারাবাজারে দ্বীনেরটুক মাদরাসার ফাজিল শ্রেনীর উদ্ভোধন, সবক প্রদান সম্পন্ন

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৫/২০২৪ ০৪:৫৪:২৭ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে দ্বীনেরটুক মাদরাসার ফাজিল শ্রেনীর উদ্ভোধন, সবক প্রদান সম্পন্ন


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দ্বীনেরটুক দারুল কুরআন ফাজিল (ডিগ্রী) মাদরাসার ফাজিল বিভাগের উদ্ভোধন ও ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

বুধবার (২২ মে) দুপুরে মাদরাসা প্রাঙ্গনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে সবক প্রদান করেন  সৎপুর দারুল হাদিস (এমএ) কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাও আবু জাফর মোহাম্মদ নোমান।

নরসিংপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের  উদ্ভোধন করেন মাদরাসার অধ্যক্ষ মাও জাকির হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বনগাঁও দাখিল মাদ্রাসার সুপার মাও সিরাজুল ইসলাম, নরসিংপুর মাদ্রাসার সুপার মাও সাদিকুর রহমান, সমাজ সেবক কয়ছর আহমদ চৌধুরী,আলহাজ্ব ইছহাক মিয়া,দ্বীনেরটুক মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক ফজলুর রহমান,গোবিন্দ্রগঞ্জ রাজ্জাকিয়া দাখিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও আবু লেইছ ফারুকী,মাদরাসার ফাজিল শ্রেনীর শিক্ষক মাও হেলাল আহমদ। 

এসময় উপস্থিত ছিলেন, দ্বীনেরটুক দারুল কোরআন ফাজিল মাদরাসা পরিচালনা কমিটির দাতা সদস্য হাজ্বী গোলাম মোস্তফা, মাদরাসার সহ-সুপার মাও ইউনুস আলী আজহারী,শিক্ষক ক্বাজী কয়ছর আহমদ,মাও সামছুল ইসলাম,মাও আব্দুল করিম,মোঃ আবু সাইদ,মুখশেদ আলী খাঁন,আহসান হাবিব,জাকির হুসেন,ক্বারী আঃ রউফ,শেখ মিজানুর রহমান,মাও আশরাফুল আলম,মৌলভী রইছ আলী,আওলাদ হুসেন।

মন্তাজনগর সরকারি প্রাঃ বিদ্যাঃ শিক্ষক মাও আব্দুল খালিক,নরসিংপুর দাখিল মাদ্রাসার সাবেক সহসুপার মাও মর্তৃজ আলী,  শিক্ষক মাও মুজিবুর রহমান, সমাজ সেবক ফখর উদ্দিন, সানোয়ার হোসেন,আবুল খয়ের,ক্বাজী মাও মাসুম আহমদ.আব্দুস সাকুর প্রমুখ।

এসময় উপস্থিত অতিথিবৃন্দদের  হাতে উপহার তুলেদেন মাদরাসার শিক্ষকগণ।

উল্লেখ্য,১৯৭৪ সালে প্রতিষ্ঠিত দ্বীনেরটুক দারুল কোরআন মাদরাসা দীর্ঘদিন যাবত আলিম (এইচএসসি) শ্রেনী পর্যন্ত পাঠদান পরিচালনা করে আসছিলেন। দীর্ঘ প্রতিক্ষার পর চলতি বছরের ১৯ মার্চ ফাজিল (ডিগ্রী) বিভাগ পরিচালনার অনুমতি পায় মাদরাসাটি।  

মাদরাসার শিক্ষার্থী আব্দুল কাদিরের কুরআন তেলাওয়াত ও আবু সাইদের সঙ্গিত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান দোয়া ও মুনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়।


এলএইচ