ড. ইউনূসের স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

ড. ইউনূসের স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০১:৩৩:২২ পূর্বাহ্ন

 ড. ইউনূসের স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর

ছবি: সংগৃহীত


শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল। আগামী ৪ জুলাই পর্যন্ত তার জামিন বর্ধিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়ালের আদালতে মামলাটি আপিল শুনানি ও আসামিদের জামিন শুনানির জন্য ছিলো। গত ১৬ এপ্রিল ড. ইউনূসসহ ৪ জনকে ২৩ মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। আজ জামিনের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে জামিন নিতে শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন তারা। বেলা ১১টার দিকে কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন নিতে আসেন ড. ইউনূস।

তাদের পক্ষে আইনজীবী স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন। তবে আদালত তাদের স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর করে ৪ জুলাই পর্যন্ত জামিনের আদেশ দেন। এদিকে, আপিল শুনানির জন্য মামলার কপি পাননি আইনজীবী। এজন্য শুনানি পিছিয়ে ৪ জুলাই রাখা হয়েছে।

ড. ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য জানান। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মুহাম্মদ ইউনূসসহ ৪ জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে গত ১ জানুয়ারি রায় দেয় ঢাকার তৃতীয় শ্রম আদালত।

সাজাপ্রাপ্ত অন্য তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান। পরে ওই রায়ের বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি আপিল করেন ইউনূসসহ চারজন। শ্রম আপিল ট্রাইব্যুনাল ওই আপিল শুনানির জন্য গ্রহণ করে এবং তৃতীয় শ্রম আদালতের দেওয়া রায় ৩ মার্চ পর্যন্ত স্থগিত করে ৪ জনকে জামিন দেন। ৩ মার্চ ফের শুনানি শেষে জামিনের মেয়াদ ১৬ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়। ১৬ মার্চ ফের শুনানি শেষে জামিনের মেয়াদ ২৩ মে পর্যন্ত বর্ধিত করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার