দোয়ারাবাজার উপজেলাধীন স্থানীয় নরসিংপুর ইউনিয়নের বিশিষ্ট সামাজিক ও দানশীল ব্যক্তিত্ব মরহুম আব্দুর রহমান লন্ডনীর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে দারুল ইহসান মডেল মাদরাসায় আয়োজিত দোয়া মাহফিলে গন্যমান্য ব্যক্তিবর্গসহ মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ও আল মদিনা একাডেমির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দারুল ইহসান মডেল মাদরাসার শিক্ষক হাফিজ সাইদুর রহমান মোনাজাত পরিচালনা করেন।
এতে উপস্থিত ছিলেন, ছাতক-দোয়ারা ফোরাম সিলেটের সভাপতি ও দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নসকস'র উপদেষ্টা আলহাজ্ব খলিলুর রহমান, আল মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান, নসকস'র সেক্রেটারি তোফাজ্জল হোসাইন, আল মদিনা একাডেমির ভাইস প্রিন্সিপাল গোলাম সামদানী সুমন, সহকারি শিক্ষক জুয়েল আহমদ, ইয়াকুব আল হাসান, জাবেদুল হাসান প্রমুখ।
এলএইচ




