সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলানদীতে আজগর আলী নামে এক ব্যক্তি হিটস্ট্রোকে মারা গেছেন।
তিনি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ডালারপার এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়,আজগর আলী দীর্ঘদিন যাবত দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলানদীর বালুচরে দোকান দিয়ে চা বিক্রি করে আসছিলেন।
শুক্রবার (২৪ মে) দুপুর ৩:৩০ মিনিটে নদীর বালু চরে চা বিক্রি করা অবস্থায় হঠাৎ তার শরীরে পানি ঢালতে বলেন এবং পানি খেতে চান।
এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন।
দোয়ারাবাজার উপজেলায় এই প্রথম একজন ব্যক্তি হিটস্ট্রোকে মারা গেছেন।
এলএইচ




