নির্বাচনে যদি কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করে তাৎক্ষণিক ব্যবস্থা- লাখাইয়ে জেলা প্রশাসক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

নির্বাচনে যদি কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করে তাৎক্ষণিক ব্যবস্থা- লাখাইয়ে জেলা প্রশাসক

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ০৯:১৮:১৬ পূর্বাহ্ন

নির্বাচনে যদি কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করে তাৎক্ষণিক ব্যবস্থা- লাখাইয়ে জেলা প্রশাসক

ছবি: নিজস্ব


"অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণ মূলক নির্বাচন নিশ্চতে  সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।  কেউ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোন সুযোগ নেই তবে যদি কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করে তা হলে তাৎক্ষণিক বিশৃঙ্খলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে"  লাখাইয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথা গুলো বলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। 

শনিবার (২৫ মে) সকাল ১১টায় লাখাই উপজেলা পরিষদ সভা কক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সকল  প্রার্থীগন, মুক্তিযোদ্ধা , জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশিল সমাজের সাথে মতবিনিময় সভা  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায়   প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন বিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে  জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা বলেন, সকল প্রার্থীকে নির্বাচন কমিশনের দেয়া আচরণ বিধি মেনে চলার আহবান জানান। কোথাও কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির আশংকা থাকে তা হলে দ্রুত প্রশাসনকে অবগত করতে হবে। ভোটার কে কোন  প্রকার ভয়ভীতি প্রদর্শন করা যাবে না। 

বিশেষ অতিথির বক্তব্যে  পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম সেবা  বলেন আগামী ২৯ মে লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে কোন প্রার্থী বা তাদের সমর্থকরা পেশিশক্তির মাধ্যমে কিছু করতে গেলে প্রথমেই হাসপাতাল পরে কারাগারে যেতে হবে এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবেনা।

সভায় উপস্থিত  প্রার্থীরা  আইনের প্রতি শ্রদ্ধা রেখে সব ধরনের প্রচার-প্রচারণা করবেন  বলে জানান। 

একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সবধরনের আশ্বাস দেন প্রার্থীরা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট ও রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রাকিব। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী