ফেয়ার ফেইস জগন্নাথপুর পরিবারের উদ্যোগে প্রবাসী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত শনিবার (২৫ মে) রাতে পর্তুগাল প্রবাসী সমাজসেবক রুহেল আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক ও শিক্ষানুরাগী আমিনুল হক সিপন, ফেয়ার ফেইস জগন্নাথপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলি আকবর, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর রহমান,উপ-প্রচার সম্পাদক মোঃ জামশেদ আহমদ
ছাত্র কল্যাণ সম্পাদক আফাজ্জুল আহমেদ,দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইকতার হোসেন, উপ-সাহিত্য সম্পাদক আবুল কয়েছ আহনাফ, গবেষণা সম্পাদক তাহের আল হামিদ, উপ-কর্মসংস্থান সম্পাদক নুর মোহাম্মদ প্রমুখ।
সংবর্ধিত ব্যক্তির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
এলএইচ




