সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে পরোয়ানাভূক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি মিসবাহ মিয়া কামালী (২৫)। তিনি জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া (মনিহারা) গ্রামের জিল্লুর রহমান কামালীর ছেলে।
জগন্নাথপুর থানাসূত্রে জানা যায়, গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামির বিরুদ্ধে জিআর ৪৮৮/২২ ধায়ায় একটি মামলা ছিল। শনিবার রাত ১১টার দিকে আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
জগন্নাথপুর থানার সাব ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রোববার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এলএইচ




