ছবি : নিজস্ব
সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলায় বেড়েছে গরম, তীব্র গরমে ফ্যানের কদর বাড়ায় ইলেক্টিশিয়ানদের ও বেড়েছে ব্যস্ততা। তাই ইলেক্টিশিয়ানদের এখন যেন নিঃশ্বাস ফেলার সময় নেই। এই গরমে মানুষকে একটু শান্তির পরশ দিতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন তারা।
সরেজমিন ঘুরে দেখা যায়, দোয়ারাবাজার উপজেলার ৯ টি ইউনিয়নের সবকয়টি বাজারেই ফ্যানের দোকানে ক্রেতাদের ভিড়। স্কুল মাদরাসা থেকে শুরু করে বাসাবাড়ি,পাড়া- মহল্লার চায়ের দোকান সর্বত্রই ফ্যানের সংখ্যা বাড়াতে যেনো প্রতিযোগিতায় মেতে উঠেছে ক্রেতারা।
এদিকে গরম বাড়ার সাথে ফ্যানের যেমন কদর বেড়েছে তেমনি দাম ও বাড়ছে ফ্যানের। অতিরিক্ত দামের কারনে নিম্ন আয়ের মানুষজনরা ভালো ফ্যান কিনতে হিমশিম খাচ্ছে। তবুও জীবন রক্ষার্থে ফ্যানের ব্যবস্থা করতে মরিয়া হয়ে উঠেছে সবাই।
ইলেক্টিশিয়ান রুহুল আমিন জানান, ফ্যানের দাম এখন নাগালের বাহিরে হলেও গরম বাড়ার সাথে সাথে ঘনঘন লোডশেডিংয়ে, আত্মরক্ষার্থে বাসাবাড়ি থেকে শুরু করে,দোকানপাট ও স্কুল মাদরাসায় সবখানে ফ্যানের কদর বেড়েছে। শ্রমিক বাড়িয়েও দম ফেলার সময় পাচ্ছিনা।
শিক্ষক আব্দুস শহীদ জানান,এতো গরম তার সাথে মাত্রাঅতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তীব্র এই গরমে লোডশেডিং বেশি হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যহত হচ্ছে। তবুও একটু শীতল বাতাসের আশায় ফ্যানের সংখ্যা বাড়ানো হয়েছে।
এম সি




