ছাতকে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ছাতকে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ০৯:২১:১৯ পূর্বাহ্ন

ছাতকে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

ছবি: সংগৃহীত


উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ মে । ফলে নিয়ম অনুযায়ী আগামী ২৭ মে রাত থেকে বন্ধ হয়ে যাবে সব ধরনের নির্বচনী প্রচার প্রচারণা। কাজেই শেষ মুহূর্তের প্রচার- প্রচারণায় ব্যস্থ সময় পার করছেন সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদের নির্বাচনের প্রার্থীরা।

জানা যায়, একটি পৌর সভা ও ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত সুনামগঞ্জের ছাতক উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১১ হাজার ৯৫৭ এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬০ হাজার ৫৪ ও মহিলা ভোটার ১ লক্ষ ৫১ হাজার ৯০৩ জন। এখানের ১০৩ টি  কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

প্রচার প্রচারণায় রয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীগন। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে- দ্বারে,সভা- সমাবেশ উঠান বৈঠক নিয়ে এখানের প্রার্থী ও সমর্থকরা এখন দিন-রাত ব্যস্থ রয়েছেন। 

নির্বাচনী প্রচার-প্রচারণায় গোটা উপজেলা সরগরম হয়ে উঠেছে। শেষ মুহূর্তে ভোটারদের কিভাবে আকৃষ্ঠ  করা যায় এ বিষয়ে নানা কৌশল অবলম্বন করে প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলার সকল হাট বাজার ও পয়েন্টে এখন একটাই আলোচনা কে হচ্ছেন

ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৫ জন প্রার্থী। সকলেই আওয়ামী ঘরনার রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। উপজেলা  পরিষদ নির্বাচনে বর্তমান ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন মিয়া (ঘোড়া প্রতিক ), রফিকুল ইসলাম কিরণ (কাপ-পিরিচ প্রতিক), আওলাদ আলী রেজা (আনারস প্রতিক ), মাহমুদ আলী (মোটর সাইকেল প্রতিক) ও আমজাদ আলী (হেলিকপ্টার প্রতিক) নিয়ে নির্বাচনে লড়ে যাচ্ছেন। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ৪ জনই প্রবাসী। 

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন, ৯ জন তারা হলেন,ইজাজুল হক রনি (বৈদ্যুতিক বাল্ব প্রতিক), আতাউল হক (বই প্রতিক), আব্দুল জব্বার খোকন (উড়োজাহাজ প্রতিক), মাও. আব্দুস সামাদ ( চশমা প্রতিক), আফজাল হোসেন (মাইক প্রতিক), নজরুল ইসলাম (টিয়াপাখি প্রতিক),আব্দুল্লাহ আল মামুন (পালকি প্রতিক), নুরুজ্জামান শিপলু ( টিউবওয়েল প্রতিক) ও রাকিব আহমদ (তালা প্রতিক)। 

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ লিপি বেগম মনোনয়ন পত্র দাখিল করেন। এ পদে আর কোন প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে বলে উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানাগেছে। 

এম সি