সুনামগঞ্জের শাল্লায় ১ম ধাপে অনুষ্ঠিত হওয়া উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ী প্রার্থীরা শপথ গ্রহন করেছেন।
গত ৮ই মে অনুষ্ঠিত হয়েছিল শাল্লা উপজেলা পরিষদের নির্বাচন। চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য এডভোকেট অবনী মোহন দাশ,ভাইস-চেয়ারম্যান পদে যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু,মহিলা ভাইস-চেয়ারম্যান পদে শর্বরী মজুমদার জয়লাভ করেন।
সোমবার (২৭ মে) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শপথ বাক্য পাঠ করান সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী। এসময় বিজয়ী প্রার্থীদের সাথে তাদের কর্মী সমর্থক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এলএইচ




