ঈদ উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

ঈদ উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ০১:৩৪:২৪ পূর্বাহ্ন

ঈদ উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা


ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। মঙ্গলবার (২৮ মে) আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি ও সার্বিক প্রস্তুতি নিয়ে রেলভবনে সংবাদ সম্মেলনে রেলের অগ্রিম টিকিট বিক্রি সংক্রান্ত তথ্য তুলে ধরেন তিনি।

মন্ত্রী জানান, আগামী ২ জুন থেকে শুরু হবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি। চলবে ৬ জুন পর্যন্ত। এবারও টিকিট শতভাগ অনলাইনেই বিক্রি হবে।

তিনি জানান, ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে। এবার যাত্রীদের জন্য চলবে ১০ জোড়া ঈদ স্পেশাল ট্রেন।

মন্ত্রী আরও জানান, এবার পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে। আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে প্রতিদিন দুপুর ২টা থেকে। ২ জুন দেয়া হবে ১২ জুনের টিকিট, ৩ জুন দেয়া হবে ১৩ জুনের, ৪ জুন ১৪ জুনের, ৫ জুন ১৫ জুনের এবং ৬ জুন ১৬ জুনের টিকিট দেয়া হবে। ফিরতি টিকিট দেয়া হবে ১০ জুন থেকে। ১০ জুন দেয়া হবে ২০ জুনের টিকিট, ১১ জুন ২১ জুনের, ১২ জুন ২২ জুনের, ১৩ জুন ২৩ জুনের এবং ১৪ জুন ২৪ জুনের টিকিট দেয়া হবে।

জিল্লুল হাকিম জানান, এবার পশু পরিবহনে পশ্চিমাঞ্চলে ১২-১৪ জুন পর্যন্ত চলবে কোরবানির পশু পরিবহনের জন্য ‘ক্যাটল এক্সপ্রেস’। আর পূর্বাঞ্চলে ‘ক্যাটল এক্সপ্রেস’ চলবে ১২ ও ১৩ জুন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার