ছবি: নিজস্ব
সুনামগঞ্জের জামালগঞ্জে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। সভায় স্বাগত বক্তব্য দেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিলীর কুমার দাস।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.আব্দুল বাতেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেন, উপজেলা সহকারী প্রকৌশলী মো. আনিসুর রহমান, পাউবো উপজেলা সেকশন অফিসার জাহিদুল ইসলাম জনি, উপজেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সহসাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, ভীমখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষন চক্রবর্ত্তী, জামালগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো ওয়ালী উল্লাহ সরকার, সভাপতি মো. হাবিবুর রহমান।
সভায় সদ্য শেষ হওয়া উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষতার সাথে সম্পুর্ন করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ দেন বক্তাগন।
এছাড়াও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশসহ গরু চুরি, মাদক, অবৈধ কারেন্ট জাল বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য সকলে অনুরোধ জানান। আসন্ন ঈদুল আজাহা এবং আগাম বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষে সবার সহযোগিতা কামনা করেন। গজারিয়া বাজার সংলগ্ন গেইট দিয়ে সুরমা নদী থেকে পাগনার হাওরে প্রবাহিত পানি বন্ধে জেলা পাউবো নির্বাহী প্রকৌশলীকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আহ্বান জানান।
এস এইচ টি/




