হবিগঞ্জের বাহুবলে করাঙ্গী নদীতে ভাঙ্গনের ফলে ফসলী জমি ও বাড়িঘর প্লাবিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

হবিগঞ্জের বাহুবলে করাঙ্গী নদীতে ভাঙ্গনের ফলে ফসলী জমি ও বাড়িঘর প্লাবিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ১২:১২:১৭ অপরাহ্ন

হবিগঞ্জের বাহুবলে করাঙ্গী নদীতে ভাঙ্গনের ফলে ফসলী জমি ও বাড়িঘর প্লাবিত

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের বাহুবলে করাঙ্গী নদীতে ভাঙ্গনের ফলে ফসলী জমি ও বাড়িঘর প্লাবিত হয়েছে। উপজেলা ভাদেশ্বর ইউনিয়নের নিজগাঁও গ্রামে অন্ততঃ দু’টি স্থানে বাঁধ ভেঙে বানের পানি প্রবেশ করায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। অন্যান্য আরো কয়েকটি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙ্গার আশঙ্কা রয়েছে। এ নিয়ে নদী তীরবর্তী লোকজনের উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। 

স্থানীয় লোকজন জানিয়েছেন, গত কয়েকদিনের টানা বর্ষণে এবং পাহাড়ি ঢলের পানি নেমে করাঙ্গী নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। স্রোতের করাল গ্রাস গত বুধ ও বৃহস্পতিবার উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডের অন্তর্গত নিজগাও গ্রামে মসজিদ সংলগ্ন মোড়ে পৃথক দুটি ভাঙ্গন সৃষ্টি হয়। 

এতে প্রবল বেগে পানি প্রবেশ করে আশপাশের শত শত ফসলী জমিজমা ও বাড়িঘর বন্যা কবলিত হয়ে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

২নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফরিদ মিয়া জানান, ওই স্থানে প্রতিবছরই ভাঙ্গন সৃষ্টি হয়। পরবর্তীতে বানের জল নেমে গেলে তিনি এবং তার পরিষদের উদ্যোগে মাটি দ্বারা তা পূনরায় মেরামত করা হয়। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আবার একই স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়। 

তিনি আরো বলেন, এ সমস্যার একটা স্থায়ী সমাধান প্রয়োজন। এ জন্য পানি উন্নয়ন বোর্ডকে এগিয়ে আসতে হবে এবং ওই স্থানে সিসি ব্লক অথবা পাথর বিছিয়ে বানের জলের আঘাত থেকে বাঁধটিতে রক্ষা করতে হবে। এছাড়া শুধু মাটির বাঁধ দিলে বছর ঘুরতে না ঘুরতেই তা ভাঙ্গছে এবং ভাঙ্গবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী