একাদশে ভর্তি : সরাসরি ফি পরিশোধের সুবিধা চালু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

একাদশে ভর্তি : সরাসরি ফি পরিশোধের সুবিধা চালু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৬/২০২৪ ০৭:৪৫:৫১ পূর্বাহ্ন

একাদশে ভর্তি : সরাসরি ফি পরিশোধের সুবিধা চালু

ছবি: সংগৃহীত


একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন কার্যক্রম চলছে। কিন্তু অনলাইনে ভর্তির আবেদন করতে পারলেও বোর্ডের ফি পরিশোধ করতে পারছিল না শিক্ষার্থীরা। সেই জটিলতা নিরসনের জন্য এবার সরাসরি পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করেছে ভর্তি সংক্রান্ত কমিটি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধের সুবিধা চালু করা হয়েছে।

রোববার (২ জুন) একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। তিন ধাপের প্রথম ধাপের ভর্তিপ্রক্রিয়া চলবে ১১ জুন পর্যন্ত। এ সংক্রান্ত নোটিশে বলা হয়েছে, আবেদনকারীদের আবেদন ফি পরিশোধ-সংক্রান্ত সমস্যা লাঘবের নিমিত্তে বিকাশের মাধ্যমে সরাসরি আবেদন ফি পরিশোধের ব্যবস্থা নেওয়া হয়েছে। আবেদন ফি পরিশোধের পর একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেমে লগইন করে পোর্টাল থেকে নিশ্চিত হওয়া যাবে পেমেন্ট সম্পন্ন হয়েছে কি না।

এর আগে সার্ভারে জটিলতার কারণে একাদশ শ্রেণির ভর্তি আবেদন যথাসময়ে শুরু করা সম্ভব হয়নি। পূর্বঘোষিত তারিখ ও সময় অনুযায়ী গত ২৬ মে সকাল থেকে ভর্তি আবেদন শুরুর কথা ছিল, তবে সে সময় অনেকে ওয়েবসাইটে প্রবেশে জটিলতায় পড়েন।

পরে ‘লিংক অপশন’সহ অন্য সমস্যার সমাধান করলে আবেদন প্রক্রিয়া স্বাভাবিক হয়। আবেদনের পোর্টালে আবেদনকারীর লিংক ভুল দেখানো-সংক্রান্ত একটি ত্রুটি ২৮ মে সকাল ১০টার দিকে সমাধান করা হয়েছে।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৫ লাখের মতো। সব শিক্ষার্থী ভর্তি হলেও একাদশ শ্রেণিতে ৮ লাখের বেশি আসন ফাঁকা থাকবে এবার। তাই এবার ফল ভাল হলেও শিক্ষার্থীর সংকটে পড়বে অনেক কলেজ।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির কাজটি হয়। আগের মতো এবারও একাদশ শ্রেণির ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হবে না। এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। অবশ্য ঢাকার নটর ডেম কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠান তাদের নিজেদের মতো শিক্ষার্থী ভর্তি করে থাকে।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার