ছবি: সংগৃহীত
ঈদুল আজহার পর আগামী ১৯ জুন থেকে নতুন সময়সূচি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী ১৯ জুন (ঈদুল আজহার পরবর্তী প্রথম কর্মদিবস) থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হলো। রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ সময়সূচি কার্যকর হবে। দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। এতে আরও বলা হয়, জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতা বহিভর্ূত থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি স্ব স্ব কতর্ৃপক্ষ নির্ধারণ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ৩ জুন মন্ত্রিসভা বৈঠকে নতুন অফিস সময়সূচির অনুমোদন দেওয়া হয়।
আগে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অফিসসূচি ছিল ৯টা থেকে ৫টা পর্যন্ত। তবে জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয় করতে ২০২২ সালের ২৩ আগস্ট থেকে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিসসূচি নির্ধারণ করা হয়।
একই বছরের ৩১ অক্টোবর শীত মৌসুমকে সামনে রেখে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিসসূচি নির্ধারণ করে সরকার। এরপর থেকে সে নিয়মেই চলে আসছিল দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো।
এস এইচ টি/




