আজমিরীগঞ্জ-বানিয়াচং বেহাল সড়কে জনদুর্ভোগ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

আজমিরীগঞ্জ-বানিয়াচং বেহাল সড়কে জনদুর্ভোগ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ০৯:৫২:১৯ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জ-বানিয়াচং বেহাল সড়কে জনদুর্ভোগ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের আজমিরীগঞ্জ-বানিয়াচং শরীফ উদ্দিন সড়কে যানবাহনে চলাফেরা রীতিমতো বিপজ্জনক হয়ে দঁাড়িয়েছে। রাস্তার দুরবস্থার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ফলে মানুষের দুর্ভোগ চরম সীমায় পেঁৗছেছে। 

আজমিরীগঞ্জ উপজেলা থেকে জেলা সদরের সাথে একমাত্র যোগাযোগের অবলম্বন হচ্ছে শরিফ উদ্দিন সড়ক ও আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া শিবপাশা সড়ক। সেই সড়কগুলোর বেহাল দশা। কোথাও কোথাও পিচ-খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে, চলাচলের অযোগ্য। এক পাশ থেকে রাস্তা সংস্কার করা হয়, আরেক পাশ দিয়ে নষ্ট হয়। কয়েক দিন আগে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রচুর বৃষ্টি হওয়ায় রাস্তাটির আরও বেহাল অবস্থা। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, আজমিরীগঞ্জে উপজেলা সদরের মূল প্রবেশদ্বার থেকে শুরু করে জলসুখা ঈদগাহ সামন এবং ঝিংরি ব্রিজের গোড়ার সংযোগস্থানে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে। জলসুখা ঈদগাহ থেকে বানিয়াচং ভোয়াইসাব বিলপাড় পর্যন্ত রাস্তা ভেঙে ছোট ছোট গর্ত হয়েছে। গাড়ি চলাচলের সময় যেন নৌকার মতো ঢেউ খেলে। কখন যেন গাড়ি উল্টে যায়, সড়কটির এমন ভাঙ্গন ও বেহাল দশা থাকলেও ছোটবড় যানবাহন চালকদের জন্য সতর্কীকরণে নেই কোনো সতর্কীকরণ বোর্ড নেই। 

এরই মাঝে ঝঁুকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাস, অটোরিকশা, মালামালবাহী ট্রাক, পিক আপসহ শতশত যানবাহন। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে আলাপকালে বেশ কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে এই সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। তবে দীর্ঘদিনেও এসব ভাঙ্গন সংস্কারের কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। 

স্থানীয়রা আরও জানান, সড়কটিতে শতশত যাত্রীবাহী, মালবাহী পরিবহন চলাচল করে। সড়কটির দ্রুত মেরামত না করা হলে যেকোনো সময় ঘটতে পারে বড়ধরনের দুর্ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এই রাস্তার সংষ্কার কাজ হয়ে যাবে লেখা লেখি হলে ও বাস্তবে কোনো কাজ হচ্ছে না। যথাযথ কতর্ৃপক্ষের কাছে সাধারণ মানুষের দাবি যেন দ্রুত রাস্তাটি মেরামত করা হয়। 

এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, প্রাথমিক পর্যায়ে যেটুকু মেরামত করার দরকার তা আমরা শুরু করে দিয়েছি। বৃষ্টির কারণে কাজের গতি বাড়াতে পারছি না। আর পূর্ণ সংস্কারের জন্য মেগা প্রকল্পের আওতাধীন অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে গেলেই পূর্ণ সংস্কারের কাজ শুরু হবে। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী