‘৫৫ কোটি টাকা ব্যায়ে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়ক প্রশস্থ করন প্রকল্প অনুমোদন’
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

‘৫৫ কোটি টাকা ব্যায়ে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়ক প্রশস্থ করন প্রকল্প অনুমোদন’

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/০৬/২০২৪ ০৮:৩৪:৫৪ পূর্বাহ্ন

‘৫৫ কোটি টাকা ব্যায়ে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়ক প্রশস্থ করন প্রকল্প অনুমোদন’

ছবি : নিজস্ব


যত দিন যাচ্ছে ততই শায়েস্তাগঞ্জ উপজেলা এগিয়ে যাচ্ছে। উন্নয়নের পাশাপাশি সামাজিক - সাংস্কৃতিক দিক দিয়ে এগুচ্ছে। আপনাদের দীর্ঘদিনের দাবী শায়েস্তাগঞ্জ -হবিগঞ্জ সড়ক প্রশস্থ করন প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ৫৫ কোটি টাকা ব্যায়ে এ সড়ক প্রশস্থ করন কাজ করা হবে। সম্প্রতি অনু্ষ্ঠিত  উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।

জনগণ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেজন্য সরকার নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছে বলে জানিয়েছেন সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

সোমবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে একথা বলেন তিনি ।।

এ সময় তিনি আসন্ন ঈদুল আযহা যাতে মানুষজন নির্ভিগ্নে উদযাপন করতে পারে সে জন্য শায়েস্তাগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্তরিকভাবে কাজ করতে সকলকে নির্দেশনা দেন। সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরজানা আক্তার মিতার সভাপতিত্বে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, ব্রাক্ষনডোরা ইউপি চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ, শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান বুলবুল খান, ট্রাফিক জোনের ইনচার্জ মাহবুব হোসেন,  এসআই মিজানুর রহমান, রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সাব্বির রহমান, এসআই সুজন মজুমদার, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, নুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক আলী সেবন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অসিত দাস মন্টু, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব প্রমুখ। এর আগে প্রধান অতিথি এমপি আবু জাহির ১৭ টি প্রতিষ্ঠানে টিআর এর চেক বিতরণ করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী