শায়েস্তাগঞ্জে ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৩
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৩

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৬/২০২৪ ০৭:২১:৫৮ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৩

ছবি : নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে তিন জন আহত হয়েছেন।  মঙ্গলবার(১১ জুন)  সকালের দিকে ঢাকা- সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী জিএস ব্রাদার্স গ্যাস ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষ হয় এতে প্রাইভেট কারের তিনজন যাত্রী আহত হন।  স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায় । আহতদের  নাম পরিচয় জানা যায়নি। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ  ঘটনাস্থল এসে দুর্ঘটনা কবলিত গাড়ি গুলি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়মুর ইসলাম। 

জৈন্তাবার্তা/ টিটু / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী