লাখাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

লাখাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/০৬/২০২৪ ১০:৫০:২৬ পূর্বাহ্ন

লাখাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী

ছবি: নিজস্ব


হবিগঞ্জের লাখাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১১ জুন) বিকেলে উপজেলা হেলিপ্যাড মাঠে করাব ইউনিয়নের রাঢ়িশাল সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকা দল বনাম বামৈ ইউনিয়নের  পূর্ব ভাদিকারা সরকারী প্রাথমিক বিদ্যালয় এর বালিকা দলের  খেলায় পূর্ব ভাদিকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দল রাঢিশাল সরকারী প্রাথমিক বিদ্যালয় কে ৫- ০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।  

অপরদিকে মুড়িয়াউক ইউনিয়ন এর তেঘরিয়া ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় বালক দল বনাম বামৈ ইউনিয়নের বামৈ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক দলের ফাইনাল খেলায় তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দল বামৈ সরকারী সপ্রাবি দল কে ২-১ গোলে পরাজিত করে তেঘরিয়া সপ্রাবি চ্যাম্পিয়ান  হয়।   

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার খেলোয়ারদের মাঝে চ্যাম্পিয়ানশীপ ও রানার্সআপ খেলোয়াড়দের হাতে  ট্রপি তুলে দেন  বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফুটবল খেলা আয়োজক কমিটির সভাপতি  ও উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)নাহিদা সুলতানা সহ উপস্থিত অতিথিবৃন্দ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মাসুদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুল হক, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম কামরুজ্জামান, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী