বাহুবলে হাই ভোল্টের কারেন্টর খুঁটি রেখেই পুকুর খনন!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

১০ বছরেও ব্যবস্থা নেয়নি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ

বাহুবলে হাই ভোল্টের কারেন্টর খুঁটি রেখেই পুকুর খনন!

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩/০৬/২০২৪ ০৭:৫৬:৫৯ পূর্বাহ্ন

বাহুবলে হাই ভোল্টের কারেন্টর খুঁটি রেখেই পুকুর খনন!

ছবি : নিজস্ব


কৃষি জমিতে হাই ভোল্ডের কারেন্টের খুঁটি রেখেই পুকুর খনন, দীর্ঘ ১০ বছরেও ব্যবস্থা গ্রহণ করেনি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। পুকুর খননের আগে কৃষি জমির শ্রেণী পরিবর্তন করা হয়েছে কিনা এ বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি। কারণ জমির মালিক মলাই মিয়া এই মুহূর্তে দেশের বাহিরে আছেন। এ বিষয়ে বাহুবল পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত এজিএম শহিদুল্লাহ জানান, খোঁজ নিয়ে ঘটনা সত্য হলে পুকুরের মালিকের বিরুদ্ধে আদালতে মামলা করবেন।

বাহুবল উপজেলার ১ নং স্নানঘাট ইউনিয়নের মুদাহারপুর এলাকায় ঘটনাটি ঘটেছে । এ বিষয়ে মঙ্গলবার ১১ জুন দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মুদাহারপুর এলাকায় মলাই মিয়া নামের ওই ব্যক্তি মাছ চাষের জন্য কৃষি জমিতে বিরাট আকারের তিন চারটি পুকুর খনন করেছেন। এক একটি পুকুরের আয়তন প্রায় দুই থেকে তিন একর জমি হবে। খনন করা পুকুর গুলোর মাঝখানে ২-৩ টি বিদ্যুতের খুঁটি আছে। যেগুলো যেকোনো সময় পড়ে গিয়ে ঘটতে পারে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দা হারুন মিয়া নামের এক ব্যক্তি জানান, কৃষি জমিতে কারেন্টের খুঁটি রেখে পুকুরগুলো খনন করা হয়েছে প্রায় ১০ থেকে ১৫ বছর আগে। এর পর থেকেই এলাকার মানুষ আতঙ্কিত তারা মনে করে ঝড় তুফানের বাতাসে কারেন্টের খুঁটি গুলো পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 

কারেন্টের খুঁটি সরানোর জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা এ বিষয়ে পুকুরের মালিক মলাই মিয়ার ছেলে মহিদুল ইসলাম জানান, এ বিষয়টি বাবা জানেন বাবা এই মুহূর্তে দেশের বাহিরে আছেন যার জন্য আমি কিছুই বলতে পারছিনা।

পুকুর খননের আগে জমির শ্রেণী পরিবর্তন হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন এ বিষয়টিও আমি নিশ্চিত নই সবকিছুই বাবা জানেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী