শায়েস্তাগঞ্জে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩/০৬/২০২৪ ০৯:০৩:৪৮ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ছবি : নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পর্যায়ের জনগন ও ছাত্রছাত্রীদের সাথে নিরাপদ সড়ক, বাল্যবিবাহ প্রতিরোধ, দাঙ্গা হাঙ্গামা দমনের  লক্ষ্যে সচেতনতা  মুলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার ( ১২ জুন ) শায়েস্তাগঞ্জ ইসলামী একডেমি এন্ড হাইস্কুলে অনুষ্ঠিত হয় এ সভা।

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাজানা আক্তার মিতা।

তিনি তার বক্তব্যে বলেন, ছাত্রছাত্রীদের নিরাপদ সড়ক বিষয়ে ধারনা থাকতে হবে। বিশেষ করে বাল্যবিবাহ   প্রতিরোধে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। কিছু দুষ্কৃতকারী দাঙ্গা হাঙ্গামা মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে  তাদের বিষয়ে আমাদের সব সময়  সচেতন থাকতে হবে।

এ ছাড়া আরো বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার কনিক চন্দ্র শর্মা, একাডেমিক সুপার ভাইজার জগদীশ দাশ তালুকদার, ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল হক প্রমুখ।

জৈন্তাবার্তা/ টিটু / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী