বাংলাদেশে সাগরের পানি বৃদ্ধির হার বিশ্বের অন্যতম দ্রুততম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

বাংলাদেশে সাগরের পানি বৃদ্ধির হার বিশ্বের অন্যতম দ্রুততম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ০৭:৩১:০৫ পূর্বাহ্ন

বাংলাদেশে সাগরের পানি বৃদ্ধির হার বিশ্বের অন্যতম দ্রুততম

ছবি: সংগৃহীত


২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে পটুয়াখালির আব্দুল আজিজের বাড়ি ভেঙে গিয়েছিল। এরপর তিনি ওই বাড়ি থেকে আধা-কিলোমিটার দূরে নতুন করে বাড়ি তৈরি করেন। এখন তিনি তার আগের বাড়ির এলাকায় মাছ ধরেন। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে আব্দুল আজিজ বলেছেন, ‌‌‘‘আমার বাড়ি যেখানে ছিল, এখন সেখানে মাছ ঘোরাফেরা করে।’’

সাগরের পানির উচ্চতা বাড়ায় অনেক জনপদ হারিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিজ্ঞানীরা বলছেন, বিশ্বের সব জায়গায় সাগরের পানির উচ্চতা বাড়ার মাত্রা এক নয়। তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঘনবসতিপূর্ণ উপকূলীয় এলাকা যে হারে হারিয়ে যাচ্ছে সেটা বিশ্বের অন্যতম দ্রুততম। এক প্রজন্মের মধ্যে অন্তত ১০ লাখ মানুষকে উপকূল থেকে সরে অন্যত্র চলে যেতে হবে বলে মনে করছেন তারা।

গত মাসে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব মন্তব্য করেন বিজ্ঞানীরা। প্রধান গবেষক একেএম সাইফুল ইসলাম বলেন, সাম্প্রতিক দশকগুলোতে বিশ্বব্যাপী প্রতিবছর সাগরের পানির উচ্চতা ৩ দশমিক ৭ মিলিমিটার করে বাড়ছে। আর আমাদের গবেষণায় আমরা দেখেছি, আমাদের উপকূলে পানি বাড়ছে ৪ দশমিক ২ থেকে ৫ দশমিক ৮ মিলিমিটার করে। সাইফুল ইসলাম বুয়েটের অধ্যাপক এবং জাতিসংঘের ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের (আইপিসিসি) সদস্য।

বাংলাদেশের উপকূলীয় এলাকার বেশিরভাগই সমুদ্রপৃষ্ঠ থেকে এক বা দুই মিটার উঁচুতে অবস্থিত। সে কারণে ঝড়ের সময় সাগরের লবণ পানি লোকালয়ে ঢুকে পড়ে কূপ ও পুকুরের পানি লবণাক্ত করে ফেলে। এতে করে উর্বর জমিরও ক্ষতি হয়।

সাগরের পানি বেশি বাড়লে আমাদের বাড়ি ও জমিতে ঢুকে পড়ে বলে জানান মরিচ, মিষ্টি আলু, সূর্যমুখী ও ধান চাষ করা কৃষক ৬৫ বছর বয়সী ইসমাইল হাওলাদার। এতে শুধু আমাদের ক্ষতিই হয়, বলেন তিনি। ৬৩ বছর বয়সী রেস্তোরাঁ মালিক শাহজালাল মিয়া বলেন, প্রত্যেক বছরই সাগর জমি খেয়ে ফেলছে। তিনি বলেন, অনেকে ইতিমধ্যে সাগরে ঘর হারিয়েছে।

জৈন্তাবার্তা/ ডয়চে ভেলে / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার