দোয়ারাবাজারে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সুলতান আহমদকে সংবর্ধনা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সুলতান আহমদকে সংবর্ধনা

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৮/২০২৩ ০৭:১১:৫৮ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সুলতান আহমদকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধির তুলা ছবি


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সুলতান আহমদকে সংবর্ধনা দেয়া হয়েছে।শনিবার সকালে উপজেলার বাংলাবাজারে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সভাপতি, জাতীয় দৈনিক যুগান্তর ও সিলেটের ডাক পত্রিকার দোয়ারাবাজার প্রতিনিধি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার দোয়ারাবাজার প্রতিনিধি এনামুল কবির মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সুলতান আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, এম এ মোতালিব ভূঁইয়া, এম এইচ শাহজাহান আকন্দ, মোহাম্মদ কামাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি প্রমুখ।

এ সময় সংবর্ধিত অতিথি সুলতান আহমদ বলেন, সাংবাদিকগণ সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উন্নত সমাজ গঠনেও সংবাদিকের ভূমিকা অপরিসীম, সমাজে পশ্চাৎপদ মানুষের জন্য সাংবাদিকদের কাজ করতে হবে।

তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের লেখনীর মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরতে হবে। সাংবাদিকদের লেখনিতে মানুষকে আশাবাদী করতে হবে, গণমাধ্যম সঠিকভাবে কাজ না করলে মানুষ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়। আপনারা সাংবাদিকরা আমাদের বন্ধু। আপনারা যেকোন প্রয়োজনে আমাকে আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও যারা নাড়ীর টানে, দেশের অসহায় মানুষের কল্যানে সর্বদা কাজ করে যাচ্ছেন, তারা সর্বমহলে সম্মানীত। আমাদের উচিৎ এসব মহতি কাজে সামিল হয়ে তাদের কাজের পরিমান আরো প্রসারিত করা। রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার পাশাপাশি আমাদের অসহায় মানুষের কল্যানে, শিক্ষার বিপ্লবে, সমাজকে আরো সুন্দর করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।

এসময় উপস্থিত অতিথিবৃন্দ সমাজসেবায় বিশেষ অবদান রাখায় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সুলতান আহমদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধারা অব্যাহত এবং প্রসারিত করতে উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠান শেষে সুলতান আহমদকে সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখার জন্য দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আবির



শীর্ষ সংবাদ:

‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক