সংযোগ সড়কে মাটি ভরাট নেই, দুই যুগ ধরে অকেজো ওসমানীনগরের সম্ভাবনাময় সেতু
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

সংযোগ সড়কে মাটি ভরাট নেই, দুই যুগ ধরে অকেজো ওসমানীনগরের সম্ভাবনাময় সেতু

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ০৭/১১/২০২৬ ০৮:৪৩:৫৫ অপরাহ্ন

সংযোগ সড়কে মাটি ভরাট নেই, দুই যুগ ধরে অকেজো ওসমানীনগরের সম্ভাবনাময় সেতু

সংগৃহীত


সিলেটের ওসমানীনগরে সরকারি অর্থায়নে কালনী নদীর ওপর ব্রিজ নির্মাণের প্রায় দুই যুগ পেরিয়ে গেলেও এর সুফল পাচ্ছেন না স্থানীয় এলাকাবাসী। ব্রিজের দুই পাশের সংযোগ সড়কে মাটি ভরাট না করায় দীর্ঘদিন ধরে এটি ব্যবহার করতে পারছেন না উপকারভোগীরা। ফলে সরকারের বিপুল অর্থ ব্যয়ে নির্মিত ব্রিজটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

উপজেলার সাদীপুর ইউনিয়নের কালনী নদীর ওপর প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত হয় ব্রিজটি। তৎকালীন স্থানীয় সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর সময়ে ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন হয়। কিন্তু নির্মাণের দীর্ঘ সময় অতিবাহিত হলেও দুই পাশের সংযোগ সড়ক মাটি দিয়ে ভরাট না করায় এলাকাবাসীর চলাচলের উপযোগী হয়নি ব্রিজটি। ফলে দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলেও এটি সচল করার কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ব্রিজটি ব্যবহার করতে পারলে ইসলামপুর, দক্ষিণ কালনীচর, সুরিকোনা, মাধবপুর, পশ্চিম মাধবপুর ও গালিমপুরসহ আশপাশের অন্তত ১০ থেকে ১২টি গ্রামের মানুষের যাতায়াত সহজ হতো। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ এ ব্রিজের মাধ্যমে উপকৃত হওয়ার কথা ছিল। কিন্তু সংযোগ সড়ক নির্মাণ ও মাটি ভরাটের কাজ অসম্পূর্ণ থাকায় তাদের সেই প্রত্যাশা আজও পূরণ হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, জনসাধারণের চলাচলের সুবিধার্থে সরকারি অর্থ ব্যয় করে ব্রিজ নির্মাণ করা হলেও প্রয়োজনীয় সংযোগ সড়ক তৈরি না করায় এর মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। দীর্ঘ দুই যুগ ধরে ব্রিজটি অব্যবহৃত পড়ে থাকায় সরকারি অর্থের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন কয়েকটি গ্রামের মানুষ।

এলাকাবাসীর দাবি, জনস্বার্থ বিবেচনায় দ্রুত ব্রিজের দুই পাশের সংযোগ সড়কে মাটি ভরাট ও প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করে এটি চলাচলের উপযোগী করা হোক। এতে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের পাশাপাশি কৃষি, শিক্ষা ও যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম